Posts

কবিতা

ভালোলাগা - ভালোবাসা

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

53
View

প্রেম, ভালোবাসা মিছে অভিনয়,
স্বার্থের হয় জয়,
আবেগ ফানুষ, রঙ্গীন মানস,
অর্থ কথা কয়।
ষোল আনা মোর বুঝিয়া পাইলাম,
বাকী সবই ফাঁকি,
ভালবাসা আর ভাললাগার,
তফাৎ বুঝার দাবি।
ভুলে যাও সব, যেও ভুলে,
ঠিকই ভুলে যাবে,
ভুলকে ভুলিতে জীবন গেলো,
যায়না ভোলা ভুলে।
খোদায় করে কালিতে নয়,
সোনার হরফে লেখে,
জীবন পাতার কঠিন শিলায়,
মুছতে বিকল সবে।
হয়তো যদি পাগল কীবা,
পরপারের বাসি,
মুক্তি পেতো স্মৃতি কষ্ট,
শান্তি অবিনাশী। 
 

২৫/১২/২০১৮ ঈসায়ী সাল।
১৭:৩০ মিনিট।
১/এফ/৫, মীরবাগ,
ঢাকা।

Comments

    Please login to post comment. Login