Poetry

উত্তরণ

June 17, 2024

399 views

আমার রৌদ্রের বাগান আছে
বাগানের বিস্তার নাই 
ওঠা নামার সিঁড়ি আছে
উচ্চতার পরিবর্তন নাই 
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে
তাপমাত্রার স্থিরতা নাই

আমার রাত আছে
সকাল আছে
আলোকের নিখুঁত প্রকাশ আছে
দরজার তালা আছে
কলিং এর ঘণ্টা আছে
আর আছে
আগুনের বরফে উত্তরণ

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login