Posts

কবিতা

পোশাকের মান

June 18, 2024

ARIFUL ISLAM BHUIYAN

15
View

ভালোবেসে পোশাক পড়ি,
আরাম লাগে তাই,
পোশাকের মান সবাই রাখি, 
জানো বোন ভাই।
পোষাকটারে বোঝা ভেবে,
কভু তাহা কেটে ছেঁটে,
চলছি, চলি উদোম গায়,
ভিন্ন ফ্যাশন, কাপড় কী না,
রুচি পছন্দ ভালো মন্দ! 
বুঝতে পারা দায়।
বোরখা পড়ে সন্ধ্যারাতে,
বন্ধু কেহ সাথে প্রাতে!
ভাল মন্দ ভুলতে পথে,
পবিত্রতা জীবন হতে।
সফেন সাদা হালকা পোশাক, 
শ্রদ্ধা করে দেখে বেবাক,
করে চলো কেমন কাজ!
কারো মাথায় পড়ে বাজ।
টুপি ছেড়ে, পাঞ্জাবি পড়ে,
কেউবা দেখি শ্রাদ্ধ করে।
কারো আছে লম্বা দাঁড়ি,
যথা তথা চলছে আঁড়ি।
খারাপ নয়রে হিজাব নিকাব,
টুপি দাঁড়ি সফেদ পোশাক, 
খারাপ লোকে আড়াল করে, 
যতো খারাপ কাজ।
ভুল করোনা, কেউ ভুলে,
ভুল বলোনা পোশাক তুলে,
ভালো মানুষ ভালো কাজে,
সাজায় সবে নিজে সাজে।
দোয়া করি আরজ রাখি,
ভালো কথা কাজে ডাকি,
সফল সুখী জীবন গড়ি,
মান রেখে পোশাক পড়ি।

২০-২০-২০২০

Comments

    Please login to post comment. Login