Posts

কবিতা

রক্তে সবার বারুদ জ্বলে

June 18, 2024

ARIFUL ISLAM BHUIYAN

23
View

রক্তে সবার বারুদ জ্বলে,
অগ্নি গোলক চোখে।
ওরে পামর, খুঁড়বি কবর,
মরবি পুঁড়ে শখে!
মরার শখে, ওতাল পাতাল,
বলাবলি ওরে মাতাল,
শান্তি কোথায় বিকিয়ে দিলি,
জাহেল, মূর্খ, ধূর্ত মাকাল।
মন্দ বলে পার পাবি তুই,
কোটি মনে আঘাত নিতুই, 
পাল্টা আঘাত আসছে ধেয়ে,
জাগছে মানুষ দেখরে চেয়ে।
তোর কারনে, হেলায় ফেলায়,
ভুগবে সবে হর হামেশায়,
কোথায় পেলি এই অধিকার?
শান্তি নিয়ে নিঠুর খেলার!
জাগো মানুষ, জাগো সবে,
অমানুষের গতিরোধে,
ষোলকলা পূর্ণ করে,
পাওনা মিটাও ধরে।
৩০-১২-২০২০

Comments

    Please login to post comment. Login