Post

অনুভূতি

June 20, 2024

335 views

ভালো লাগে, ভালো লাগে না
খারাপ লাগে না, খারাপ লাগে
কখনও এমন, কখনও ওমন
কেমন যানি লাগে।

আশা ভরসা জীবনের পথে
ফাঁকে ফাঁকে যেন লুকিয়ে থাকে,
লুকিয়ে থাকে প্রেম ভালোবাসা
দুনিয়ার মোহ বারবার ডাকে।

সুখ অসুখ শরীর মনে
সবার সাথে থাকে প্রতি ক্ষণে,
কখন যেন কোনটা আসে
দুনিয়ার বুকে জানে কোন জনে?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login