Poetry

মুক্তিযোদ্ধা

June 21, 2024

327 views

মুক্তি সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী
মুক্তিযোদ্ধা তার নাম, মুক্তিযোদ্ধা তার নাম,
তাদেরই রক্তে জোড়া বাংলাদেশের নাম
তাদেরই রক্তে লেখা বাংলাদেশের নাম।

যারা চায় মুক্তি, যারা চায়না কষ্ট
যারা চায় নতুন কিছু, যারা চায়না কোনোকিছু করতে নষ্ট,
মুক্তিযোদ্ধা তার নাম, মুক্তিযোদ্ধা তার নাম।

আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে যারা
এদেশের দামাল ছেলে-মেয়ে তারা,
নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ, পুলিশ
আরও সাহায্য করেছিল যোদ্ধা,
তারাই মুক্তিযোদ্ধা, তারাই মুক্তিযোদ্ধা
তারাই স্বাধীনতাকামী, তারাই মুক্তিকামী।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login