Posts

কবিতা

বাগধারা প্রেম

June 24, 2024

মোহাম্মদ রাজু

271
View

আমি হলাম তোমার চোখের মণি
তুমি আমার প্রেমের ননীর পুতুল,
তোমার আমার ইচড়ে পাকা প্রেম
কলির সন্ধ্যা হবে না নির্ভুল।

তুমি ও আমি সোনায় সোহাগা
তোমার আমার গলায় গলায় ভাব,
একাদশে বৃহস্পতি এখন
তোমার আমার প্রেমে আবির্ভাব।

Comments

    Please login to post comment. Login