Poetry

আমরাও খুনি হব (চতুর্থ পর্ব) (Premium)

September 13, 2026

0
sold
সরকারি সব সব কাজে
নিয়ম করেছে ঘুষ লাগে
এই ঘুষখোরদের করে খুন
আমরাও খুনি হব নিদারুণ।

টাকা ছাড়া নাই কোনো সেবা
আটকে যাবে দেখবে কেবা
আমলা-মন্ত্রী সব শালা চোর
টাকার নেশায় দেখে ঘনঘোর।

আমজনতার কেউ ই নাই
ইস্যু হলেই দরকারে ভাই
ক্ষমতায় গেলে রাজা সাজে
জনতার কাজে না লাগে।

এইসব ভণ্ড নেতা নেত্রী
আর যারা করে ধোঁকাবাজী
এইসব মানুষদের করে খুন
আমরাও খুনি হব নিদারুণ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login