Poetry

আমরাও খুনি হব (দ্বিতীয় পর্ব) (Premium)

September 13, 2026

0
sold
চলছে প্রতিযোগিতা হরদম-
প্রতিদিন দিকে দিকে হাহাকার
সব দলের সবার টাকা দরকার
ক্ষমতার দরকার একত্রে সবার।

আমজনতা যাতাকলে-
সব শালা ইস্যু করে চোষে
নামে নামে কত কত দল
সবই শুধু ক্ষমতার লালসে।

কেউ নয় দেশপ্রেমিক একটুও
মুখোশের আড়ালে চলে-
খোলস ছেড়ে বেরিয়ে গেলে
দেখবে বদশাইশ দলে দলে।

আমরাও খুনি হব আমজনতা
শকুনের রক্ত খাব রাত দিন-
সব ভণ্ড নেতা নেত্রী করে খুন
দেশের বুকে আনবো সুদিন।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login