কবিতা

তোশকের নিচে নাক ফুল

June 24, 2024

মোস্তাফিজ মিঠু

216
View

কথা হলে জানাস শিধু সে কেমন আছে

সেই যে গঙ্গার ধারে শেষ দেখা

এরপর তো আর দেখা হয়নি।

ভেবেছিলাম চিঠি দিবো ওকে

কতবার কাগজ কলম নিয়ে বসলাম

কিন্তু কই, কিছু তো লেখা হলো না,

নতুন কলম আর কাগজ কিনে এনেছিলাম

হরির দোকানে এখনো দু'টাকা বাকী।

চিঠি পেলে জানাস শিধু

আমি ততদিনে শিমুল তলায় ঘাঁটি গাড়বো,

তুই এসে এপিটাফটা ঝুলিয়ে যাস

সাথে দুটো হিসাব মিলিয়ে দিস,

তোশকের নিচে নাক ফুল

আর হরির দু'টাকা।

Comments

    Please login to post comment. Login