কবিতা

বিচার নাই

June 24, 2024

মোস্তাফিজ মিঠু

213
View

শুধু 'বিচার চাই' বলে চিৎকার করে

কত কণ্ঠের আজীবন কারাগার হয়ে গেলো,

বিচার নাই।

মানুষ মানুষে প্রেম বিকি হয়েছে সেই কবে

সেই কবে শরতের আকাশ নীল দেখেছিল কেউ,

কেউ তো ধূসরকে দেখেছিল সবুজ।

অজস্র দালানের ভিড়ে

বোবা চিৎকার শুনতে পায়নি কেউ।

সেই কণ্ঠের হাহাকারেও ছিল 'বিচার চাই'

বিচার নাই।

Comments

    Please login to post comment. Login