Posts

কবিতা

পরিযায়ী

June 25, 2024

জাহিদ ইকবাল

211
View

সেই কবে থেকে চুপ করে আছি  

হৃদয় উজাড় করা কথা গুলো 

তোমাদের ব্যস্ততার জোয়ারে ভেসে ভেসে 

নিঃস্বঙ্গতার চরে আটকে গেছে

প্রয়োজনের শেষ চূড়ায় চাহিদাগুলো নক্ষত্রের মতো জ্বল জ্বল করে জানান দিয়ে যায়, 

বন্ধু হারা গৃহহীন পরিযায়ী পাখির মতো আমার আকাশে

বৈশাখের মেলায় এখন স্মৃতি বিজড়িত এলাকার প্রান্তে 

ইট, বালু, দালানের সারি খুঁজে ফিরি 

তবুও তোমাদের নগরে কোথাও 

আমার বলে কিছু নেই ।

Comments

    Please login to post comment. Login