Posts

কবিতা

বিদায় করো পাপ

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

5
View

জঙ্গি জঙ্গি ধোঁয়া তুলে, 
সব করেছে শেষ,
সাম্প্রদায়িক আখ্যা দিয়ে,
লুটছে সবি বেশ।
মুসলিম তুমি, দাঁড়াও ফের,
উচ্চ করি শির,
মজলুম ডাকে, অশ্রু বানে,
খোঁজে বীর মহাবীর।
শান্তি কেঁড়ে, নিলো অরি!
বসতভিটা দখল করি!
ধর্ম নিয়ে বাড়াবাড়ি!
মহানবীর (সাঃ) ইজ্জত হরি!
ভীরু কভু ছিলে নাকো,
রক্ত শীতল কবে হলো!
হুংকারে আজ জেগে ওঠো, 
লা শরীক আল্লাহ বলো।
তাকবীর তুলো, জয়ধ্বনি করো,
গগনবিদারী গর্জে নিনাদ,
থর থর করে কাঁপবে দেখো,
পথ হবে তোর পরিষ্কার। 
মানুষে মানুষে ভেদাভেদ করে,
ধর্মে ধর্মে লাগায়ে বিবাদ,
সমাজে  সমাজে টানাপোড়েন, 
সৃষ্টি করা মহা অপরাধ। 
শান্তির শত্রু, মানুষের আপদ,
ওরা সমাজের অভিশাপ,
দুঃখ কান্না, সবার বিপদ, 
বিদায় করো পাপ।

১২-১১-২০২০

Comments

    Please login to post comment. Login