Posts

কবিতা

আনবো সুখের দেশ

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

33
View

খেলবে জুয়া সম্মান নিয়ে ,
পাথর চোখে দেখবো চেয়ে!
ভাবলে কেমন করে?

জাতির অস্তিত্ব সংকটে ফেলে,
হেল তামাশা করে,
বিনিময়ে চাস কীরে?

সবার কলিজায় হাত দিয়ে,
কী মাপার চেষ্টা করিস,
একটু নিজে ভাবিস?

এ পৃথিবী নয়রে কারো,
একা ভোগের যতো পারো,
পেট পুড়িলে বেশ!

যে জিহ্বায় অসার কথা,
কোটি প্রাণে আনে ব্যাথা,
আনে বিপদ রেশ।

সে জিহ্বা ছিঁড়তে জানি,
সমুলে সব উঁপড়ে ফেলি,
আগাছা করি শেষ।

শান্তি ছায়ার তরু তলে,
সবার তরে ঐক্য গড়ে,
আনবো সুখের দেশ।

১৩-১১-২০২০
মর্জিনা মঞ্জিল,
মগবাজার, ঢাকা।

Comments

    Please login to post comment. Login