Posts

কবিতা

স্বাস্থ্য রবে বেশ

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

14
View

মিনার হতে মধুর সুরে,
ঝরছে আযান ধ্বনি,
ঘুমের ঘোরে স্বপ্ন টুটে,
ফজর আযান শুনি।

নামাজ শেষে ঘরে ফিরে,
কেউবা এসে কোরান পড়ে,
কেউ ছুটে যায় দলের ভীঁড়ে,
নিত্য নতুন ব্যায়াম করে।  

কলকলিয়ে ডাকছে সবে
হাতিরঝিলের জল,
কিচিরমিচির গান বাজাল,
ভোরের পাখির দল।

ঘন সবুজ ঝাঁউ সারিতে,
আসবে কারা আয়,
সূর্য মামা ডাকছে সবে,
বেলা বয়ে যায়।

দলে দলে সাইকেল চলে,
দেখতে লাগে ভালো,
দৌড়ে,  হেঁটে, ব্যায়াম করো,
যুবক, বৃদ্ধ, চলো।

শিশির স্নাত পত্র ছুঁয়ে, 
নরম রোদের স্পর্শ পেয়ে,
চোখ জুড়ানো দৃশ্য দেখে,
তৃপ্ত করো মন।

নীলাকাশের শুভ্র মেঘে,
সূর্য মামা ক্ষণিক ঢেকে, 
আঁধার পালায় আলো দেখে,
জানো সকল জন।

সতেজ বাতাস আলতো ছুঁয়ে, 
কেমন আছি জানতে চেয়ে,
ভালোবাসার গান গেয়ে,
যায় চলে যায়, ছুটতে ধেয়ে।

যানহীন সব রাস্তা ধরে,
হাঁটতে উড়ে কেশ,
সচেতন আজ সবাই দেখো,
স্বাস্থ্য রবে বেশ।

আরিফ শামছ্ 
২০-১১-২০২০
হাতিরঝিল,
ঢাকা।

Comments

    Please login to post comment. Login