Posts

কবিতা

ভাস্কর্য মূর্তি প্রতিমা

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

15
View


ভাস্কর্য মূর্তি প্রতিমা কোনদিন চাইনা মোরা চাইনা,
সচেতন পূঁজারী অপূঁজারী জানে তা' কিসের বায়না।
ক্বোরআন, বেদ ভগবত গীতায়, যা নেই তা নিয়ে বাড়াবাড়ি করে কারা?
হোক হিন্দু, মুসলিম অমুসলিম আসলে কী চায় তারা?
ইতিহাস খোল, ধর্ম গ্রন্থ পড়ো,
এরপরেও কেনো অধর্ম এতো বড়ো।
কত টাকা পয়সা যায় এই প্ররোচনায়!
কত লোকে না খেয়ে অনাহারে ঘুমায়!
হোকনা ধর্ম ভিন্ন সেতো মানুষ, সৃষ্টির সেরা,
সে রবে অনাহারে,দুঃখ যাতনায়, জীবন সারা,
মূর্তি ভাস্কর্যের নামে,কোটি কোটি টাকা লোপাট করে!
জীবন্ত প্রাণ বিমূর্ত কংকাল খবর নিয়েছে কে কবে?
এসো হাতে হাত, পরাণে পরাণ, বাধি সবে একসাথে, 
সুখে দুঃখে হয় ভাগিদার সকাল সন্ধ্যা রাতে।
কভু ভুল নয়, ভুলের বেগার আর জমা নয়,
দশে মিলি লড়ে যাবো, রুখে সব অপচয়।
ভাস্কর্য মূর্তি প্রতিমা ছাড়া,জীবন্ত পাঠশালা বিশ্বজুড়া,
কী ইতিহাস, ধর্ম অধর্ম সব কিছু মানবেই খুঁজে ফেরা।
শান্তি চায়, শান্তি খুঁজি, কেনো ফের দ্বন্দ্ব, বাড়াবাড়ি, 
সবার যেখানে শান্তিতে সহাবস্থান সেখানেই অশান্ত-ফেরি!
সত্য খুঁজে সত্য পথে নিজে চলি সবা'কে বলি,
ভুল পথে আর নয়, সৎ পথ করি জয়,
নয়ন যুগল খুলি।
জনমে জনমে কতো ধোঁকা খাবে ভ্রান্ত পথে বিভ্রান্ত হয়ে,
সহজ সরল সৎ পথে চলি, জীবনে জীবন ল'য়ে।

আরিফ শামছ্ 
০৫/১২/২০০২ ঈসায়ী সাল।
বিমানবন্দর,
ঢাকা।

Comments

    Please login to post comment. Login