Posts

কবিতা

সবাই সবার

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

37
View

ভালো থেকো সবাই মিলে,
সুখ শান্তির ছায়া তলে,
সাজাও জীবন নতুন করে,
সফলতার মালা গলে।

আজ প্রয়োজন পদে পদে, 
জোর আয়োজন পথে পথে,
পাথেয় জোগাড় করো সবে,
সফল সুফল সব মিলিবে।

"তোমার" যখন হয় প্রয়োজন, 
বলছো তখন কর আয়োজন, 
"সবাই সবার" তন্ত্রে চয়ন,
"সবাই মিলে" করো সাধন।

"আমার" যখন খুব প্রয়োজন,
যাও বয়ে যাও সব আয়োজন, 
"সবাই সবার" পায়না তখন,
সব আমারই কার্য-কারণ।

"সবার" হবো মনে প্রাণে,  
সব ব্যবধান দূরে ঠেলে, 
সবাই সবার,তনুমনে,
দিবস যামী সবার সনে।

আরিফ শামছ্
০৬/০১/২০২১ ঈসায়ী সাল।
বনানী, 
ঢাকা।

Comments

    Please login to post comment. Login