Posts

কবিতা

দু'মুখো সাপ

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

17
View

দু'মুখো সাপ দেখো,
আশেপাশে পাবে বহু,
এক মুখে স্তুতি তব,
অন্য মুখে দোষ যতো।
মুখে মধু, সদা চলে,
অন্তরে বিষ বলে।
উপকার দূরে সেতো,
অপকারের গোড়া শতো।
পদে পদে ছলে কলে,
কত কথা চলে বলে,
প্রিয় জনের বেশ ধরে,
মূল কাটে ধীরে ধীরে। 
অন্যের দোষ ত্রুটি,
বলতে চায় যদি, 
শোনবেনা কোনদিন, 
সুযোগের ব্যবহারে,
লাভবান হতে পরে,
দোষ খোঁজে বহুদিন। 
দোষে-গুণে মানুষ হয়,
কেবা পরিপূর্ণ!
দু'মুখো সাপেরা 
কত বড় মূর্খ,
নিজে নিজে ভাবে শতো,
কতো বড়ো বিজ্ঞ!
অমানুষ ছাড়া সব
মানুষ বলে অজ্ঞ!
দূরে রাখো, সরে থাকো,
জানো যদি দু'মুখো,
বসে আছে পেতে ওঁৎ, 
দিওনা কোন জোঁত।
ক্ষমতা থাকে যদি,
দু'মুখো সাপ সবি,
সমূলেই করো নাশ, 
রক্ষায় চারিপাশ।

আরিফ শামছ্
১৮-০১-২০২১ ঈসায়ী সাল
গুলশান -০১,
ঢাকা।

Comments

    Please login to post comment. Login