Posts

কবিতা

ভালো মানুষ

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

5
View

ভালো মানুষ ধরার আলো,
আঁধার করে দূর, 
নিকচ কালো রাত্রি শেষে,
আনে আলোর ভোর।
কথা কাজে সকাল সাঁঝে,
মধুর ব্যবহারে,
শান্তি বয়ে চলে সদা,
সব মানুষের তরে।
কাছে দূরের নেই ভেদাভেদ, 
সবাই তাঁদের আপন,
সবার তরে প্রাণের দোয়ার, 
খোলা সর্বক্ষণ।
উপকারী মনোভাবে, 
হয়না অপকার,
দেহ মনে চিন্তা ধ্যানে,
সবার উপকার।
ফুলের মতো জীবন তাদের,
সুবাস ছড়ায় শতো,
শান্তি সুখে থাকে ভবে 
পাড়া পড়শী যতো।
দিশেহারার দিশা মিলে,
পথহারা পায় পথ,
দুঃখ সুখে সবার পাশে,
সফল মনোরথ। 
চাঁদের মতো বদন খানি,
দেখতে লাগে ভালো,
ভালো সবি ঠিকড়ে পড়ে,
স্নিগ্ধ কোমল আলো।
কন্ঠে সুধা খেলা করে,
নেই মেজাজের আঁড়ি,
সহজ সরল জীবন দোরে,
নেইকো বাড়াবাড়ি। 
রয় নিরাপদ দেশী খেশী,
পায়না কোন কষ্ট,
জীবন নদে ঊর্মি খেলে,
হয়না কারো নষ্ট। 
ঘরে বাইরে থাকুক ভবে,
এমন ভালো মানুষ, 
শান্তি সুখের ধরা তলে,
বেহুঁশ হবে হুঁশ।
সবার তরে ভালো তারা,
প্রিয় খোদার কাছে ,
দ্বীন-দুনিয়ার সফলতা,
রবে তাদের পাশে।

আরিফ শামছ্
২০-০১-২০২১ ঈসায়ী সাল
হাতিরঝিল, 
ঢাকা।

Comments

    Please login to post comment. Login