Posts

কবিতা

নির্বাচনী

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

17
View

নির্বাচনী খোশ মেজাজে,
ছুটছে সকাল সাঁঝে,
প্রার্থী যারা বাড়ি বাড়ি, 
ঘুরছে ভোটের খোঁজে।
পারায় পারায় ঘুরে বেড়ায়,
প্রার্থী চাহে প্রার্থনা, 
দোয়া খায়ের করছে স্বজন,
সাথে শুভ কামনা। 
কেউ ছুটে যায় নেতার আগে,
কেউবা ছুটে পাছে,
ইশতেহারের সব বিষয়ে
বলছে সবার কাছে।
জনগনের দুঃখ সুখে,
থাকবে সদা পাশে,
রাত বিরাতে বিপদ কালে, 
রয়বে সবার আশে।
গরীব ধনী, সরল গরল,
সব দেখিবে, রয়বে অটল,
সাদামাটা জীবন যাপন,
হয়বে সবার আপন।
ভোটার সবে, নীরব কবে,
বলছে তাদের কথা,
মনোযোগে শুনতে হবে,
দিওনাকো ব্যাথা।
তারা ভালো, সবাই ভালো,
ভালো জনপদ,
তাদের দ্বারা শান্তি হবে,
তারাই জনগন।
নির্বাচনী গরম হাওয়ায়,
ঠান্ডা রাখো মাথা,
গরম গরম সব ভালো নয়,
মুখে মিষ্টি কথা।
হানাহানি, মারামারি,
গায়ের জোরে বাড়াবাড়ি, 
হামলা-মামলা, কাড়াকাড়ি, 
জারিজুরি সবি ছাড়ি।
সবাই সবার আপন জেনো,
পর নয়তো কেউ,
বাঁধ ভাঙা খুশির জোয়ার, 
আনবে সুখের ঢেউ।
আরিফ শামছ্
১৭-০২-২০২১ ঈসায়ী সাল

Comments

    Please login to post comment. Login