Posts

কবিতা

প্রকৃত সুখ

June 26, 2024

ARIFUL ISLAM BHUIYAN

33
View

প্রিয়হারা আজ, অপ্রিয় কাজ,
বিমর্ষ বিমলীন।
বিরহ ব্যাথা, স্মৃতি চারিপাশ, 
হর্ষ-নিখিল বিলীন। 
সব সুখ আছে, সবার কাছে,
প্রকৃত সুখ নাই!
কোথা' গেলে পাবে, যুগ যুগ ধরে,
খুঁজিয়া ফিরে যায়।
বেলা বয়ে চলে, সকাল গড়ায়,
দুপুরের পিছে সন্ধ্যা-তারায়,
নীরব নিশি শেষ হয়ে যায়,
আলো আঁধারের  খেলার ধাঁধায়।
দখিনা বায়ু, নিরাক বেলায়,
শান্তির পরশ খুঁজে বেড়ায়।
সবুজ মাঠের বিশালতায়, 
নীল আসমানের পরিধি ছাড়ায়,
সাগর মহাসাগরে মহড়া চালায়,
সুখ খুঁজে যায়, প্রকৃত সুখ চায়।
আমার সুখে তুমি সুখী হবে,
আমি সুখী হবো তোমার সুখে,
দুঃখে তোমার কাঁদবে সবাই, 
তুমিও কাঁদবে দুঃখে সবার। 
হাসি কান্না, সুখ দুঃখ ভাগাভাগি হবে যবে,
প্রকৃত সুখ সবাই পাবে, সবাই সবার রবে।

০৯/০৪/২০২১
মীরবাগ, হাতিরঝিল 
ঢাকা।

Comments

    Please login to post comment. Login