হয়তো সেদিন খুঁজবে সবে,
আবার তুমি আসবে কবে?
পরিতাপের ঋণ শোধনে,
ছুটবে সবে কোন্ যতনে।
মরলে পরে কবর গাহে,
অশ্রু ফেলে দোয়া মাগে,
একা ফেলে ফিরে গেহে,
একই সত্য সবাই দেখে।
হারিয়ে মানিক খুঁজে ফিরে,
হেথায় হোথায় জীবন ঘিরে,
আপন পরের দরদ নিয়ে,
অশ্রু মুছে, বিদায় দিয়ে।
বাঁচার সময় হাতটি ধরো,
সুখে দুঃখে ভরসা করো,
সফলতায় জীবন ভরো,
ঋণের ভার হালকা ধরো।
তোমার তুমি সবাই দেখে,
নিজেই যেমন গড়ছো নিজে,
খু্ঁজে পাবে সবার মাঝে,
চলন, বলন, সকল কাজে।
একটু হাসির ঝিলিক ছোঁয়া,
শ্রান্ত মনে শান্তি ছাওয়া,
সবার খুশি সবার দোয়া,
দো-জাহানে পরম পাওয়া।
১৮-জুন-২০২১
ঢাকা।