Posts

কবিতা

কোন পরিচয়ে

June 26, 2024

ARIFUL ISLAM BHUIYAN

15
View

আমার আমিতে আমি,
তুমার তুমিতে তুমি,
বান্দা যে তোমার,
বড়ই গোনাহগার, 
মাগে মাফি, ওগো গাফফার, 
দিদার চাহে, করুনার আধার।

নানা ভাষায় কথা বলি,
দলে দলে মানবজাতি,
সুখে দুঃখে ভাগাভাগি, 
সব ভেদাভেদ ত্যাগি,
নানা ভাষে দেশি-খেশী,
খোঁজে তোমার খুশি।

কোন ইশারায় আপন পরে,
পর হয়ে যায় আপন তরে।
আপন পরের ভেদ ভূলে, 
জীবন নামের বেলাভূমে।
তোমার রাজি বেড়ায় খোঁজে,
হর হামেশায় সকল কাজে।

পদে পদে শত্রুদলে, 
হামলা করে বাহু বলে,
কভু তোমার শান ও মানে,
বিধান মাঝে আঘাত হানে,
কোন পরিচয়ে তোমার তরে ,
দাঁড়িয়ে রবো রোজ হাশরে!

০৮-জুলাই-২০২১
মীরবাগ,
হাতিরঝিল, 
ঢাকা।
 

Comments

    Please login to post comment. Login