Posts

কবিতা

সহানুভূতি

June 26, 2024

ARIFUL ISLAM BHUIYAN

26
View

সহানুভূতি পায় ক'জন,
জগতের সংসারে,
সহানুভূতি চাই যারা,
দু'হাতে দাও তাঁরে।

কোমলের দাম যারা,
জানেনি কোন দিন,
ভালো ছেড়ে মন্দে,
ডুবে রবে নিশিদিন।

অনুভব অনুভূতি, 
সমানে বয়ে যায়,
সদাচার বিনিময়ে, 
দু'জনে দু'জনার।

সুখে যবে রয় সবে,
সুখী হয় মিলেমিশে, 
দুঃখে নয় দূরে, 
রয় আশেপাশে।

কদর করে ক'জন, 
সুন্দর সব মন,
সদাচারী সদালাপী, 
সবার আপন।

ভূলে যায়, উঁবে যায়,
শতো কায় ক্লেশ,
সাদা মন, সজ্জন,
রাখে সদা বেশ।

সহানুভূতি কারো কাছে, 
অমূল্য রতন,
জীবনের পথে পথে,
সাত রাজার ধন।

কভু কেউ বুঝে নেয়,
উল্টো যতো সব,
ভালো মনে যায় করে,
স্বাক্ষী প্রিয় রব।

২৪/০৮/২০২১
হাতিরঝিল, 
ঢাকা।

Comments

    Please login to post comment. Login