আল্লাহর সাথে যার,
ভাবের অভাব,
অভাব তাহার সহচরী,
কে আছো ভাই,
মুক্তি পেতে চাই,
আল্লাহর কাছে প্রকাশ করি।
গোপন প্রকাশ সব চাহিদা,
খুলে বলি তারি কাছে,
দান অনুদান যা প্রয়োজন,
পাবো সবি দয়ার সাথে।
সৃষ্টি হয়ে স্রষ্টার কথা,
কেমন করে ভূলি?
সহজ সরল পথ ফেলে,
কোন্ পথে আজ চলি?
অভাব আমায় ঘিরে রাখুক,
চাইযে মনে প্রাণে,
অভাব সবে করবো বিদায়,
নেই আয়োজন মনে!
স্বচ্ছলতা জীবন মাঝে,
চাওরে যদি সকাল সাঁঝে,
মহান প্রভু ডাকে ভোরে,
কেমনে থাকো ঘুমের ঘোরে!
সব অভাব যা' প্রয়োজন,
তিনি করেন সব আয়োজন,
জন মহাজন করি নিবেদন,
প্রভুর কাছে সব আবেদন।
০২/০৮/২০২১