ওদের শেখাও ধর্ম কর্ম,
পক্ষ, বিপক্ষ, নিরপেক্ষ!
মানুষ কী ধর্মের জন্য,
না মানুষের জন্য ধর্ম?
সবার ধর্ম সেরা রবে,
সবাই যেমন ভাবে।
একটু যাচাই করে নিবে,
জীবন বিধান কী হবে?
মানুষ তুমি সেরা সৃষ্টি,
সাথে রবে পুতঃ দৃষ্টি,
বাক্ বচনে সেরা কৃষ্টি,
পাথেয় অতুল সংস্কৃতি।
মানুষ নামের অমানুষে,
কীটের মতো বসবাসে,
মাঝে মাঝে মরতে বসে,
মরণ সদা আশেপাশে।
কিসের নেশায় নিন্দা করা?
রঙ্গ ব্যঙ্গ এমন ধরা!
নিরপেক্ষ মানে কী হে!
ভিন্ন ধর্মে খাটো করা?
শ্রদ্ধা করো, সন্মান করো,
না পারলে চুপসে থাকো,
সম্মানীদের সন্মান বুঝো?
ওরে মূর্খ, মাকাল কুঁজো!
২৮-২০-২০২০