বাবা প্রায়শই বলতেন,
পারিবারিকভাবে যখন বসতেন,
অভাব কী? বলতে পারো?
নিশ্চুপ সবজনে, দৃষ্টি নিচু।
সহজ ভাষায় বলতে পারো,
সমাধানের পথ যে পাবো।
স্বর্গোদ্যান থেকে অবাধ্যতা,
মালিকের সতর্কতা না শোনা,
স্বেচ্ছায় ভুলে শয়তানের কথা মানা,
অসাবধানতার মাশুল গোনা।
সুন্দর সম্পর্কের ধারাবাহিকতা,
স্রষ্টা-সৃষ্টির বিশ্বাস ঘাতকতা।
আপন নিবাস, স্বর্গীয় সব,
ছাড়তে হলো ছেড়ে দিলো।
অভাব সবি জড়িয়ে গেলো,
সবার পিছু, সঙ্গী হলো।
আমার আমি অভাব দেখি,
চারিপাশে দৃষ্টি রাখি,
আজো সবে শান্তি খুঁজি,
নিজের মাঝে,ধরাতলে,
দূরে সরে আপন সবে,
বিশ্বাস কারো নেই কী বলে!
সবার খুশি আমার খুশি,
চলছে বেলা দিবানিশি,
খু্ঁজে ফিরি কে অখুশি?
সবাই সমান মেনে চলি,
সবার কথায় বলবো বলি,
অভাব কারো সহচরী!
বাঁচবো সবে একসাথে,
দিনের বেলা সন্ধ্যারাতে,
গভীর নিশি, ভর দুপুরে,
সকাল দুপুর, দুঃখ সুখে।
০১/০৮/২০২১