Posts

কবিতা

আমানত

June 27, 2024

ARIFUL ISLAM BHUIYAN

3
View

কথার কথা অনেক কথা,
সুখের কথা, দুঃখের কথা,
বলে বেড়ায় যথা তথা,
কষ্ট ক্লেশের ব্যাথার কথা।

পাশে পেলে কথা বলে,
কথায় কথায় সময় চলে,
রোদ গরমের কষ্ট ভূলে,
অনেক কথার পথ চলে।

কোন কথা টাকার মত,
জমা রবে অবিরত,
দুঃখ গাঁথা সবার মত,
রেখে দিও তাঁর আমানত।

তোমার অর্থ সম্পদ শতো,
সম্মান, সম্পর্ক, বিশ্বাস যতো,
আমানত এক সেতু জেনো,
অটুট রেখো, সদা মানো।

সুখের সমাজ গড়তে পারে,
বিশ্বাসের ঐ পথের ধারে,
অবিশ্বাসের আঁধার পথে,
দুঃখ নামে মত-অমতে।

১১/১২/২০২১

Comments

    Please login to post comment. Login