Posts

কবিতা

ফারিহাতুন নিসা মা-মণিকেঃ

June 27, 2024

ARIFUL ISLAM BHUIYAN

4
View

সব জান্তা মা-মণিটা,
সবি ভালো জানে।
"চাচ্চু, আমি জানতাম তুমি আইবা!
স্নেহময়ীর বায়নানামা,
জয়ের হাসি, নাচানাচি, 
দেখবা কতো দেখবা।
মেজু চাচ্চু, আরিফ চাচ্চু, 
এই চাচ্চু, ও চাচ্চু",  
হরেক নামের আয়োজনে, 
মিষ্টিমুখে শুনবো অনেক,
ডাকো প্রিয় মা!
স্বপ্ন-কানন, আশার আলো,
সকল প্রাণের দুয়ার খুলো, 
নয়ন সুখে, ক্লান্তি নাশে,
পুষ্প বদন মনে ভাসে,
অপার শান্তি মা!
বিশ্ব জুড়ে প্রাণের জোয়ার, 
শান্তি সুখের দিশে দেয়ার,
সফলতার পুষ্পমালা, 
পড়বে গলায় পড়বে।
উঠবে হেসে আবার তুমি ,
বিজয় করে, স্বপ্ন কুঠির,
জীবন বীণার অতুল সুরে,
ডাকবে আবার ডাকবে।
মেজু চাচ্চু, আরিফ চাচ্চু, 
এই চাচ্চু, ও চাচ্চু,
অনেক কথা জমা হলো,
পুরান হলো গল্প গুলো,
তাড়াতাড়ি আসো!
মায়া ভরা, চাঁদ বদনে,
হাসির ঝিলিক ঠোঁটের কোনে,
মধুর কন্ঠে গল্প শোনে,
গড়িয়ে সবাই হাসো।
মেজু চাচ্চু,
আরিফ চাচ্চু, 
এই চাচ্চু,
ও চাচ্চু, 
সদা বাজে কানে,
কলকলিয়ে কলতানে,
ঢেউ ভাসে তার আপন মনে,
হৃদয় জুড়ে খুশির সুরে
রয়বে সতেজ প্রাণে।

মেজু চাচ্চু 
আন্তর্জাতিক কন্যা-দিবসে
ফারিহাতুন নিসা মা-মণিকেঃ
২৮/০৯/২০২১ ১৩ঃ৫৭
মর্জিনা মঞ্জিল, 
হাতিরঝিল, ঢাকা।

Comments

    Please login to post comment. Login