Posts

কবিতা

এই বৃষ্টি আমার

June 30, 2024

Al-Amin Hossain

262
View

আজ এই বৃষ্টির সাথেই আমার প্রেম,

প্রচন্ড ব্যাকুলতায় আলিঙ্গনে জড়াজড়ি করে 

                     বুকে মেশাই তারে, 

তার জলে মাখামাখি করে ঝরে পড়ে 

আমার হৃদয়ের অব্যাক্ত সব নোনাজল।

আজ এইসব কালো মেঘ আমার, 

বুকের চাপা বজ্রপাতে যে জীবন পোড়ে 

তারই কালো ধোঁয়া যেন ঘিরে ধরে আকাশ, 

আজ এইসব বৃষ্টি শুধু আমার।

Comments

    Please login to post comment. Login