Posts

কবিতা

মানুষ মূলত মরে গিয়ে বেঁচে যায়

July 8, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

317
View

কোথাও চিতার শিথানে বৈশাখী মেঘ
কোলে চিকচিক কমলা নদী
বিকালের কাদা ঘেঁটে কেউ
ঘাসে জুতা ঘষে-
গ্রামের ভিতর চলে যায়
মানুষ এভাবে আসে, নিরিবিলি যায়-
গোটা দিন পুড়তে থাকে
একা বিকালের পাশে

Comments

    Please login to post comment. Login