Posts

কবিতা

মানুষ কেন ঝরণার মতো না

July 8, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

290
View

শান্ত নদী চলে যাচ্ছে দূরে, গাছেরা চেয়ে আছে জলে, ক্ষুধার্ত ভোদর চরে গিলেছে দুপুর- বালিকার নখর স্পষ্টতই শ্যাওলার উপর।

কে একজন গাছ হাতে দাঁড়িয়েছে মাঠে, বাতাস হারিয়ে যায় দিগন্তে, ক্রন্দনরত পাখিরা উড়ে যাচ্ছে- মানুষের হিংসার মতো পুড়ছে জঙ্গল।

এই যে দাঁড়িয়েছো দিগন্তে, আরেকজন উড়ছে কোপেনহেগেনে, স্পষ্টভাবে প্রকৃতি থেকে আলাদা, স্পষ্টত মাঠ-গাছ-জঙ্গলের পৃথক হয়ে গ্যাছো; সকলে দেখছে, ভয় পাচ্ছে- এড়াতে পারছো না সন্দেহের চোখ।

Comments

    Please login to post comment. Login