Posts

কবিতা

বর্তমানের কথা

July 10, 2024

নাসির ফরহাদ

339
View

জীবন গেলো অস্তাচলে, 
ভাবি বসে এই বিরলে 
সবই গেলো বৃথা।

দিবানিশি ছুটছি চলে, 
কাকে নিয়ে কাকে ফেলে। 
যা দেখেছি খুব সামান্য,
নিজেকেই তো হয়নি দেখা।

দেখছি আলো বিন্দু মাত্র, 
আড়ালে সব আলোক পাত্র। 
সকল কিছু দেখব ঘুরে-
আছে কি সেই ভাগ্য রেখা?

ভবিষ্যৎ আর অতীত নিয়ে 
জীবনটাকে দেই বিলিয়ে।
ভাবছিনা তো একটি বার ও 
বর্তমানের কথা। 

Comments

    Please login to post comment. Login