Posts

কবিতা

মুহুরি

July 11, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

227
View

সারারাত মিহি ফাইলগুলো অক্ষরে অক্ষরে ভরিয়ে ফেলতেন বাবা, এতো অক্ষর যে তিল ঠাঁই নাই; যেন অক্ষরের ভিতর ডুবে যেতেন। আমি তখনো সাঁতার জানিনা, জলে নামলে হাবুডুবু করি, হাতপা ছুঁড়ি, জল খাই- পিছন থেকে বাবা জাপটে ধরে থাকেন, আর ভাবতে থাকেন ফাইলের কথা, কিভাবে অক্ষর অক্ষর অক্ষর চারিদিকে আষাঢের মতো, আমাকে সাঁতার শিখাতে নিয়ে গিয়ে বাবা নিজেই ভেসে যেতেন।

Comments

    Please login to post comment. Login