Posts

কবিতা

ক্ষত

July 27, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

261
View

শরীর রাখো ফরমালিনের গায়ে,
প্যাথোলজি বাড়ন্ত বস্তুত
যতোই আঁকো টেম্পারেচার গ্রাফ
মনের চেয়ে হয় না বড়ো ক্ষত।

আঙুলে রেখো দাবার চালে পুষে,
আমের পাতার মতোন শিরোদাঁড়া
অন্ধকারে লজ্জা ক্যানো ঢাকো-
অন্ধকারে লজ্জা করে কারা?

জানো নাকি অংশত ই জানো?
আঙুল ভাবে কমক্ষতো আঙুরি,
কিন্তু জেনো, অংশতই জানো
জানতে তুমি চাওনি পুরোপুরি।

Comments

    Please login to post comment. Login