Posts

কবিতা

শহর থেকে দূর

July 27, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

254
View

সেখানে,
সন্ধ্যা নামে মেজেন্টা আঁধারে,
নদীর জলে ভাসে করুন আলো,
যেখানে মেহগনি ডালে একা পাখি-
ঘুঘুর ডাকে দুপুরটা ঘুমালো।
শুনেছি,
মহিষগুলো মেঘের মতোই রঙ,
টিয়ার সবুজ জড়িয়ে থাকে ক্ষেত,
সন্ধ্যা হলেই পাখিও ফেরে ঘর,
চাঁদটা মেঘে কাটছে যেমন ব্লেড।
উদোম শরীর ভিজিয়ে মেঘের জল-
ফিরছে কারা বাঁকা পথের পাড়,
বয়স্ক শালিখ ডাক দিয়ে যায় বেশ,
কোথায় স্মৃতি ঝলসে ওঠে কার?
ফিরতি পথে একঘরে বাঁশবন,
দাঁড়িয়ে আছে শেষ বিকেলের ভুল-
এইখানেই ত্রয়োদশী মেয়ে,
হারিয়েছিলো একান্ত নাকফুল।

Comments

    Please login to post comment. Login