Posts

কবিতা

পূর্বাশা

August 7, 2024

নাসির ফরহাদ

322
View

আমরা চাইনি এমন স্বাধীনতা

আজ ও যেন পরাধীন।

শোধিতে হবে আবু সায়ীদের

বুকের রক্তের ঋণ।

মুগ্ধরা আজো তাকিয়ে আছে

নির্বাক নয়ন দিয়ে।

কেমন করে থাকবো ঘরে

তাদের ভুলে গিয়ে।

জালেমের দল গুলি চালিয়েছে

অবুঝ শিশুর বুকে।

ক্ষোভের আগুন থাকবে না চাপা

ছড়াবে চারদিকে।

এ আগুনে পুড়ে যাবে সকল

অন্যায় জুলুম অত্যাচার।

আমাবস্যা দূর করে

পূর্বাশা উঠবে আবার।

Comments

    Please login to post comment. Login