Poetry

লাভ’স সিক্রেট

August 11, 2024

Original Author উইলিয়াম ব্লেক

Translated by এমদাদুল

310 views

কখনও বলতে চেও না তোমার ভালোবাসা,
ভালোবাসা যায় না কখনও বলা;
যেমন মৃদু বাতাস বয়ে যায়
চুপিচুপি, অদৃশ্যতায়।

আমি বলেছি আমার ভালোবাসা, আমি বলেছি আমার ভালোবাসা
আমি বলেছি তাঁকে আমার সকল হৃদয়কথা;
কম্পমান, হিম, সাংঘাতিক ভীতে,
আঃ! সে চলে গেছে!

সে আমায় ছেড়ে যাবার সাথে সাথে প্রায়
একজন পথিক এসে যায়
চুপিচুপি, অদৃশ্যতায়
একটা দীর্ঘশ্বাসের সাথে সে তাঁকে নিয়ে যায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login