Poetry

এ গিফট ফর ইউ

August 12, 2024

Original Author রুমি

Translated by এমদাদুল

298 views

তোমাকে উপহার দিব বলে কতো কি খুঁজলাম তোমার সে ধারণা নেই।
কিছুই যথার্থ হয় না।
সোনাখনিতে কাঁচন দেই কেমন করে, বা মহাসাগরে পানি।
যা কিছুই ভাবি তাতে মনে হয় মসলা নিয়ে যাচ্ছি প্রাচ্যভূমি।
এই হৃদয় এই আত্মা সব-ই তোমার তরে, একই জিনিস আবার তোমাকে দেই কেমন করে।
তাই— তোমাকে দিতে এনেছি একটা আয়না।
তোমাকে দেখবে তুমি এবং আমাকে পড়বে মনে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login