Posts

কবিতা

শ্রাবণের বৃষ্টিতে

August 27, 2024

নাসির ফরহাদ

334
View
শ্রাবণের বৃষ্টিতে

শ্রাবণের বৃষ্টিতে

প্রেম ভরা দৃষ্টিতে

ইশারায় কাছে ডাকে প্রিয় জন।

জলের ধারা হয়ে

মনে ব্যথা গুলো

ভুলিয়ে দিয়ে যায় এ লগণ।

অঝোরে বৃষ্টি পড়ে

মনে উষ্ণতা বাড়ে

শ্বাসের বাতাস লাগে বুকেতে।

বুকের এই উঠানামা

স্পর্শেতে যায় গোনা  

জাপ্টে-লেপ্টে থাকে সারাক্ষণ।

Comments

    Please login to post comment. Login