Fiction

ওপার হতে

May 10, 2024

Original Author নুরতাজ উদ্দিন

357 views
ওপার হতে আমাকে ডাকে
সসীম থেকে অসীমে
ওপাশ থেকে
মর্ত্যলোক হতে ওহীর জগতে 
বোধের থেকে অবোধ্যে
দুই থেকে শূন্যে 
ওপার হতে আমাকে ডাকে। 

শুধু তোমার জন্যে
শুধু যাওয়া হয়না
আটকে থাকি শুধু
তোমার মধ্যে
তোমার জন্যে। 

ওপার হতে যদি তোমাকে ডাকে
তুমি তো যাবে। 
তাই ডাকুক আমাদেরকে।
Picked up where you left off

Comments

    Please login to post comment. Login