Posts

কবিতা

গীতি কবিতা ০০৪৫: আমারে করেছ তুমি সুখি

October 16, 2024

তারিক হোসেন

264
View

আমারে করেছ আজ তুমি কত সুখি।২
আজ তুমি আমারে বলেছ, আমারে শুনেছ, আমারে করেছ খুশি।ঐ

আমি চাতকের মত চেয়ে থাকি;২
তোমারে দেখিতে পাই না।
আমি তোমারে শুনিতে তৃষিত থাকি;২
তোমারে শুনিতে পাই না।
আজ তুমি করেছ দেখা, বলেছ কথা;
আঁখিতে রেখেছ আঁখি।২ঐ

আমি মর্মে মর্মে তোমার নাম জপি;২
তোমার ও হতে পারি না।
আমি হৃদয়ের মাঝে তোমারে রাখি;২
তোমারে ছুঁতে পারি না।
আজ তুমি আমার হয়েছ, আমারে ছুঁয়েছ;
আঁখিতে রেখেছ আঁখি।২ঐ

Comments

    Please login to post comment. Login