Posts

কবিতা

ছারপোকা হেঁটে যায় মানুষের উপর

October 17, 2024

মোহাম্মদ বিলাল

323
View

ছারপোকা হেঁটে যায় মানুষের উপর

       মোহাম্মদ বিলাল

মসজিদের মাইকে যদি ঘোষণা করা হয়

আজ এক ভীষণ বেদ্বীনের মৃত্যু হলো

তোমার কী খুব সন্তাপ হবে তখন? 

তবে কি ভাতঘুম হতে উঠে তুমি সেজদায়

আনত হবে, আমার সঙ্গিনী সরলাবালা?

এমন কেন মনে হচ্ছে আজ?

চারপাশে মানুষের আকাল পড়েছে বলে

ছারপোকা হেঁটে যায় মানুষের উপর।

Comments

    Please login to post comment. Login