কবিতা

গীতি কবিতা ০০৫৭: তোমার কথা পড়ে মনে

October 24, 2024

তারিক হোসেন

246
View

প্রতিদিন তোমার কথা পড়ে মনে বহুবার বহুবার।
ইচ্ছা জাগে বারে বার তোমার সাথে কথা বলিবার।২

চোখ বুঝলেই আমি তোমাকে দেখিতে পাই;
তাই ইচ্ছা করে বারে বার চোখ বুজিবার।২
কল্পনায় আমি তোমাকে দেখিতে পাই 
তাই ইচ্ছে করে বারে বার কল্পনা করিবার।২ঐ

কান পাতিলে আমি তোমাকে শুনিতে পাই;
তাই ইচ্ছে করে বারে বার কান পাতিবার।২
ভাবনার মাঝে আমি তোমাকে কাছে পাই;
তাই ইচ্ছে করে বারে বার তোমাকে ভাবিবার।২ঐ

আমার মনে তোমারও বাস তোমারে দিয়েছি ঠাই;
ইচ্ছা হলেই যেন তোমারে কাছে কাছে পাই।২
তোমার সাথে যেতে চাই বিশ্বাসে বহুদূর,
ভালোবেসে আর হব না দুজনে কভু পর।২ঐ

Comments

    Please login to post comment. Login