কবিতা

গীতি কবিতা ০০৫৮: হাত ধরিতে দিওগো তুমি

October 24, 2024

তারিক হোসেন

400
View

হাত ধরিতে দিওগো তুমি, হাতে পরাবো মাদুলি।
সে মাদুলি করে দিবে, তোমার আমার মিতালী।২

ভালোবেসিতে দিওগো তুমি তোমারে দিব অঞ্জলি; 
তোমারে পেতে ব্যাকুল আকুল আমার প্রেমের ফুলগুলি।২
পূরণ করিতে দিওগো তুমি আমার মনের আকুলি; 
ভালোবাসিয়া পরান ভরিয়া ধরিব তোমার হাতগুলি।২ঐ

ভালবাসে দেখোগো তুমি হৃদয় আমায় দিব খুলি;
তোমায় নিয়ে গড়ব আমি আমার সুখের স্মৃতিগুলি।২
পূরণ করিতে দিওগো তুমি আমার মনের স্বপ্নগুলি; 
আপন হাতে রাঙ্গাবো আমি তোমার মনের স্বপ্নগুলি।২ঐ

তোমার হাতে তুলে দিব আমার মনের সুখগুলি;
আপন হাতে রাঙ্গিয়ে দিও আমার মনের প্রেমগুলি।২
আমি তোমায় দিয়েছি মন দিয়েছি আমার সকলি;
ভালোবেসে দিও আমায়, তোমার মন প্রাণ সকলি।২ঐ

Comments

    Please login to post comment. Login