Posts

কবিতা

দেহভরে আছে পলিমাটির সৌরভ

October 24, 2024

মোহাম্মদ বিলাল

211
View

  দেহভরে আছে পলিমাটির সৌরভ
       
  মাঘরাতে তুমি শুয়ে আছো পাটাতনে
  পাতলা চাদরে রয়েছে পৃথিবীর আদর
  রুপার মত চকচকে দেহভরে আছে
  পলিমাটির সৌরভ - যাতে জন্মেছে শস্য
  হাজার হাজার কত, এ জীবন তাই
  সূর্যের মতো দীপ্ত - নিত্য প্রেমময়
  নিথরদেহে অকাতর ঘুম শান্তিময়।
 

     

Comments

    Please login to post comment. Login