Poetry

গীতি কবিতা ০০৯৩: চাঁদের আলোয় চাঁদ দেখিবো

November 8, 2024

1,009 views

    চাঁদের আলোয় চাঁদ দেখিবো

জ্যোৎস্না রাতে চাঁদের আলো, দেখতে লাগে অনেক ভালো; 
যদি তুমি হাতটি ধরে, আমার পাশে থাকো।২
পরান খুলে ভালোবেসে, জড়িয়ে আমায় রাখো।ঐ

চাঁদের আলোয় চাঁদ দেখিবো, জড়িয়ে ধরে চাঁদ; 
চাঁদ যে আমার পাশে রবে, আকাশে ও চাঁদ।২
চাঁদে চাঁদে মিতালী হবে, লাগবে অনেক ভালো;
জ্যোৎস্না রাতে চাঁদ দেখিতে, আমার সাথে থাকো।২ঐ

জোৎস্না রাতে জোৎস্না ধরি, জোৎস্না মাখি মনে;
জোৎস্না আমার মনে প্রাণে, কোমলতা আনে।২
আমি জোসনা দিয়ে বাসর সাজাবো, যদি তুমি থাকো;
আমায় তুমি তোমার সাথে, সারা জীবন রাখো।২ঐ

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan mahmud 2 weeks ago

    গানের লিরিক্যাল স্ট্রাকচার পড়তে গেলে প্রথমেই একটু থমকে যেতে হয়। সচরাচর কবিতা পড়ার মতো করে পড়তে যাওয়াতেই সম্ভবত এমনটা ঘটে। একটু থেমে আবার পড়লাম। ভাবনায় নিজে সুর করে পড়তে গেলাম, ভালো লেগেছে।

    • তারিক হোসেন 2 weeks ago

      Thank you so much.

  • Poet Freedom 3 weeks ago

    So nice song.