Poetry

এইসব দিনরাত্রি

November 12, 2024

296
View

এইসব দিনরাত্রি 

মোহাম্মদ বিলাল 

চুলগুলো কেটে দাও, খোঁপা আর বাঁধি না

ওয়াফাই এনে দাও, কিছু আর চাই না

বাড়ি চাই বাংলো, ভাষা চাই ইংলো

টান হবে এফএম-এর, এটুকু বুঝো না!

ধুত্তেরি, শোনো তুমি, ব্রেক-আপ

নিউজ ফিডে রেখে দেবো, শাট-আপ!

এইসব আজকাল মুড়ি আর মুড়কি

বুড়োটারে রেখে আসো ওপারে, দূর কি!

ঈদে যাও, দেখে আসো আর যাও সামারে

চাপাতিটা আছে ওই, দেখ চেয়ে, সোনা রে!

Comments

    Please login to post comment. Login