Poetry

লোকগীতি ০১৩৫: মন যে আমার বুঝে না

November 26, 2024

410
View

মন যে আমার বুঝে না

আমি, কেমন করে মন রে বুঝাই,
মন যে আমার বুঝে না। 
তোমায় ছাড়া আমি বন্ধু,
থাকতে পারবো না।২

শত জনমের শত সাধনায়,
তোমায় আমি পেয়েছি;
শিরায় শিরায় কনায় কনায়,
তোমার নাম জপেছি।২
এখন কেমন করে মন রে বলি,
ভালোবাসিস না;
তোমায় না দেখলে বন্ধু,
থাকতে পারি না।২ঐ

আমি হাজার মুখের মাঝে,
খুঁজি তোমার মুখ;
তোমারে পেলে পাই যে আমি,
শত জনমের সুখ।২
এখন কেমন করে মন রে বলি,
তুমি আমার না;
তোমায় না পেলে বন্ধু,
থাকতে পারবো না।২ঐ

Comments

    Please login to post comment. Login