Poetry

গীতি কবিতা ০১৪৫: তোমার খোলা চুলে

December 3, 2024

1,282 views

    তোমার খোলা চুলে

তোমার খোলা চুলে, তোমায় দারুণ লাগে;
এতো ভালো তোমায় লাগেনি তো আগে।২
তোমার খোলা চুলে, আমার পরান দোলে;
পরান দোলে, পরান দোলে, আমার পরান দোলে।২ঐ

তোমার প্রেমে আমি সখি, ভীষণ ডুবে আছি; 
তোমার জন্য জীবন দিতে, তাইতো আমি রাজি।২
তোমার মনের রাগে, আমার হিয়ায় ঢেউ  জাগে; 
যত দেখি আরো দেখার, ইচ্ছা মনে জাগে।২ঐ

খোলা চুলে তুমি সখি, অপূর্ব এক ষোড়শী;
সাথে আছে তোমার মুখের, মন ভুলানো হাসি।২
ওই হাসি দেখলে সখি, শিরায় কাঁপন জাগে;
যত দেখি আরো দেখার, ইচ্ছা মনে জাগে।২ঐ

তুমি সখি মায়াবতী, চুল যে তোমার ঝর্ণা ধারা;
চুলের রূপে পাগল প্রায়, হই যে আত্মহারা ।
তোমায় সখি দেখতে আমার দারুন ভালো লাগে;
যত দেখি আরো দেখার, ইচ্ছা মনে জাগে।২ঐ

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Abdul Kader Pias 2 weeks ago

    কথা, ছন্দ আর আবেগ সব মিলিয়ে অসাধারণ! বিশেষ করে ‘যত দেখি আরো দেখার, ইচ্ছা মনে জাগে’ লাইনটি সত্যিই মন ছুঁয়ে গেল। মুগ্ধ হলাম স্যার। ❤️

  • Excellent writing

  • Poet Freedom 2 months ago

    Excellent poem.